Print

Broadcasting News Corporation

মহাত্মা গান্ধী ছিলেন শান্তিকামী মানুষের পথপ্রদর্শক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২২ , ১১:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১, ২০২২, ১১:০১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহাত্মা গান্ধী শুধু ভারতীয়দের নেতা ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর শান্তিকামী মানুষের পথপ্রদর্শক। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অহিংস দিবস- ২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। মন্ত্রী বলেন, ব্রিটিশদের জেল-জুলুম, অত্যাচার-নিপীড়ন, খুন, লুণ্ঠন, জবরদখল, ষড়যন্ত্র, অপকর্ম ও দুঃশাসনের বিরুদ্ধে নিরলস লড়াইয়ে গান্ধীর অহিংসবাদই ছিল একমাত্র হাতিয়ার। মহাত্মা গান্ধী কখনোই তাঁর আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হননি । এজন্য যুদ্ধ না করেও ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। মন্ত্রী বলেন, অনেক অখ্যাত ও সহিংস নেতা নোবেল পুরস্কার পেলেও মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি। এটা নোবেল কমিটি তথা পৃথিবীবাসীর জন্য লজ্জাজনক। বর্তমান সহিংস বিশ্বে মহাত্মা গান্ধীর মতো অহিংস নেতার বড়ই প্রয়োজন বলে মন্ত্রী উল্লেখ করেন। বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব প্রফেসর কামরুল হাসান ও ওলামা লীগ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।

Post Views: 509

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত