Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জ ২ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২২ , ৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২, ২০২২, ৬:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক বিরোধী-অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৪) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে র‌্যাব। রবিবার (২অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বিশ্বরোড মোড় এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটক মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর খ্যাতাপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনেছে র‌্যাব।
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাসুদ রানা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লে.কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

Post Views: 503

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত