Print

Broadcasting News Corporation

ভার্জিনিয়ায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২২ , ৮:৪২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩, ২০২২, ৮:৪২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ওয়াশিংটন ডিসি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:বঙ্গবন্ধু ফাউন্ডেশন গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার উদ্যোগে শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ভার্জিনিয়ার একটি হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি ড. এ.কে. আব্দুল মোমেন এমপি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী এখন যুক্তরাষ্ট্র সফর করছেন। সভায় প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখা সভাপতি আলাউদ্দিন আহমেদ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বাংলাদেশের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ ওসমানী, ফাউন্ডেশনের জার্মানি শাখা সভাপতি মোঃ ইউনুস খান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গ্রেটার ওয়াশিংটন ডিসি শাখার নেতা ড. জাহিদ হোসেন, খালেদা আকতার, সৈয়দ সানি ও অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান প্রমুখ।সভায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে একটি কেক কাটেন।

Post Views: 474

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত