Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২২ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩, ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। ‘গড়বে শিশুর সোনার দেশ-ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শফিকুল আলম। ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স , জেলা শাখার সাধারণ সম্পাদক মায়িসা মালিহার উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. প্রফেসর শংকর কুমার কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক সাহিদা খাতুনসহ অন্যরা। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। শেষে শিশু অধিকার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

Post Views: 651

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত