Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় উরাঁও দিবস পালিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২২ , ৯:১৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর পত্নীতলায় উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজনে ও বেসরকারি এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সহযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসীদের) উরাঁও দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা ও আদিবাসীদের নিজস্ব কৃষ্টি-কালচারের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নজিপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে “কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান” এই মূলসুর কে সামনে নিয়ে উরাঁও দিবস উদযাপন কমিটির সভাপতি জতিন টপ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজ। আলোচক হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা চাঁদপুকুর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাঃসম্পাদক রেজাউল করিম চৌধুরী বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু শোয়াব খান, পত্নীতলা থানার এস.আই শাহীন, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী নেতা নরেন পাহান, সুধির তির্কী, পরেশ টুডু, যোশেব হ্রেমরম, বিশ্বনাথ টপ্য, কারিতাস পত্নীতলার মাঠ কর্মকর্তা হোসনা হাসদা, কারিতাস সাপাহার মাঠ কর্মকর্তা পুষ্মিাতা সরেন সহ উপজেলা ও জেলা পর্যায়ের আদিবাসী নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে আদিবাসীদের নিজস্ব কৃষ্টি-কালচারের উপর অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।

Post Views: 581

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত