Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২২ , ৯:২৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩, ২০২২, ৯:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর সার্বজনীন দূর্গামন্দির, সত্রাজিতপুর সার্বজনীন দূর্গামন্দির, পৌর এলাকার গুড়িপাড়া দূর্গামন্দির, তর্তিপুর সার্বজনীন দূর্গামন্দির, তর্তিপুর ষষ্ঠিতলা দূর্গামন্দির ও আলিডাঙ্গা নতুনপাড়া দুর্গামন্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। রবিবার রাতে তিনি সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৬টি পূজামণ্ডপে ২০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম ও ঘোড়াপাখিয়া ইউপি চেয়ারম্যান মামুন অর রশিদসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 532

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত