Print

Broadcasting News Corporation

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ নিহত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৬, ২০২২ , ৬:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৬, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়ির পাশে থাকা ঝাড় থেকে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল একই এলাকার বাতাসুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গনাগছ গ্রামে বাড়ির পাশে থাকা একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যায় আজিজুল। এসময় আগে থেকে পাশে থাকা একটি বৈদ্যুতিক তারা লেগে ছিল কয়েকটি বাঁশ। অসাবধানবসত বাঁশ কাটতে গেলি বিদ্যুতায়িত হয়ে পড়ে যায় সে। স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকেরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 621

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত