Print

Broadcasting News Corporation

নিখোঁজের পর ডোবা থেকে যুবতির লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২২ , ৮:৪৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ এক যুবতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবতির নাম পলি আক্তার (২৫)। সে উপজেলার জয়াগ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমকি গ্রামের সহিদ উল্যার মেয়ে। রবিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পলি ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরবর্তীতে বাড়ির লোকজন সকাল ৭টার দিকে তার মরদেহ ঘরের পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত পলি আক্তার মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা যায়। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Views: 571

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত