Print

Broadcasting News Corporation

মহানবী (সা.) এর শিক্ষা ও আদর্শ মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৯, ২০২২ , ১১:১৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৯, ২০২২, ১১:১৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মহানবী (সা.) এর ক্ষমা ও উদারতা, নারী জাতির প্রতি সম্মান, শিক্ষা ও জ্ঞান অর্জনে গুরুত্ব প্রদান, অমুসলিম নাগরিকদের নিরাপত্তা, মানবিক আচরণ, কল্যাণ ভাবনা,শান্তি ও যুদ্ধনীতি, মদীনা সনদ, হুদাইবিয়ার সন্ধি ও রক্তপাতহীন মক্কা বিজয়ের ইতিহাস মুসলিম উম্মাহকে উদার ও মানবিক হতে শিক্ষা দেয়। রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব আয়োজিত পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ‘ইসলামে সাম্য ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্তকে আরো সুসংহত ও ‍সুদৃঢ করতে পারি । এতে বিশ্বনবীর উম্মত হিসেবে সারা বিশ্বে আমাদের ভাবমর্যাদা উজ্জল হবে এবং অমুসলিম দেশসমূহে সংখ্যালঘু হিসেবে বসবাসরত মুসলিম ভাই-বোনদের জীবনযাত্রা আরো নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্মানজনক হবে। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদের প্রিয়নবী (সা.) কে এ পৃথিবীতে প্রেরণ করেছেন ‘রহমাতুল্লিল আ’লামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রিয়নবী (সা.) তাওহীদের দাওয়াত, ইসলামের আদর্শ প্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ গঠন এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করে বিশ্বে শান্তি ও কল্যাণের সুবাতাস বইয়ে দিয়েছিলেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তৃতা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, সাংবাদিক আইয়ুব ভূঁইয়া ও বখতিয়ার রানা। এর পূর্বে প্রতিমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকায় আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারিয়া আয়োজিত আঞ্জুমানে রহমানীয়া মঈনীয়া মাইজভান্ডারিয়া ও আন্তর্জাতিক সুফি ঐক্য সংতির এর চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও শান্তি সমাবেশে উদ্বোধক হিসেবে এবং কাজী বশির মিলনায়তন, (মহানগর নাট্যমঞ্চ), গুলিস্তান, ঢাকায় মাইজভান্ডারিয়া দরবার শরীফ আয়োজিত মাইজভান্ডারিয়া দরবারের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ সহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

Post Views: 582

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত