Print

Broadcasting News Corporation

প্রধানমন্ত্রীকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জ্ঞাপন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২২ , ১০:৪৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সাফ নারী ফুটবলে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের পর ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল। প্রতিমন্ত্রী বাংলাদেশ নারী ফুটবলের অবিস্মরণীয় এ বিজয়ে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এসময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দাপটের সঙ্গে খেলে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ফাইনাল খেলায় নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলেন বাংলাদেশের নারীরা। তাঁরা শুধু শিরোপাই জেতেননি, টুর্নামেন্টেও ছিলেন অপরাজিত। নারী ফুটবলে আজকের এ সাফল্যের মূল কৃতিত্বের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি বছর কিশোরীদের জন্য বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে।

Post Views: 433

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত