Print

Broadcasting News Corporation

নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ মাছ ধরায় নোয়াখালীতে ৫ জেলেকে জরিমানা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২২ , ১১:৩৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২২, ১১:৩৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রতিকি চিত্র।

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রদান প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরায় একটি ট্রলারসহ ৫ জেলেকে আটক করেছে নলচিরা নৌ-পুলিশ। সোমবার ভোরে বুড়িরচর ইউনিয়নের মেঘনা নদীর সূর্যমুখী ঘাট থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অন্তত ২০ কেজি মা ইলিশ মাছ, ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সবাইকে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার (১০ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন তাদের এ জরিমানা করেন। নৌ পুলিশ জানায়, ভোরে হাতিয়ার সূর্যমুখী ঘাট এলাকার পূর্বে মেঘনা নদীতে মাছ শিকার করছে কয়েকজন জেলে। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশের একটি দল। এসময় একটি মাছধরা ট্রলার, ২০ কেজি মাছ ও জালসহ ৫ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৫হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জব্দ-কৃত মাছগুলো স্থানীয় ইয়াতিম খানায় বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম হোসেন বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Post Views: 464

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত