Print

Broadcasting News Corporation

বেলুন ও পায়রা উড়িয়ে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্বোধন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১০, ২০২২ , ১১:৩৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১০, ২০২২, ১১:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ৫ বছর পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এর উদ্বোধন করেছেন সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়ান কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দরা। এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ এর সভাপতি নেছার আহমদ এমপি, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি। বিশেষ বক্তা হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক, দায়িত্বপ্রাপ্ত ঢাকা বিভাগ ( উত্তর) ও সিলেট বিভাগ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও দায়িত্বপ্রাপ্ত সিলেট বিভাগ অধ্যাপক ড.মোঃ রেজাউল কবির ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা শারমীন। জেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, শেখ ফজলে ফাহিম, শেখ ফজলে নাঈম, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন প্রমুখ।

Post Views: 506

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত