Print

Broadcasting News Corporation

কমরেড শাহজাহানের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ১০:০৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১০:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক শোক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা সদস্য ও রেফায়েতপুর শাখার সম্পাদক কমরেড শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় নিজ বাসভবনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মজিবর রহমান, জেলা কমিটির সভাপতি কমরেড ফজলুর হক ও কমরেড গুজরত মোল্ল্যা, অধ্যাপক কমরেড পাপ্পানা। নেতৃবৃন্দ বলেন, কমরেড শাহজাহান একজন কৃষক-নেতা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তির।

Post Views: 498

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত