Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১০:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করে খাদ্য পণ্য তৈরি করা, বেকারি খাদ্য পণ্যের উপর ব্যবহৃত কাপড় ঝুলিয়ে রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মোস্তফাপুরে অবস্থিত শামস ফুডকে ৩০ হাজার টাকা, মোস্তফাপুর রোডে অবস্থিত মৌ ফার্মেসীকে ৬ হাজার টাকা, হাসপাতালের সামনে রিটন ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ মোট ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Post Views: 431

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত