Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কষ্টি পাথরসহ ১জন আটক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ১০:৪৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১০:৪৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৭৬৫ গ্রাম ওজনের কষ্টি পাথরসহ হাসিবুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি কষ্টি পাথর জব্দ করা হয়। বুধবার (১২ অক্টোবর) সকালে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে হাসিবুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক হাসিবুল একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন থেকে একটি কষ্টিপাথর ভারতে পাচার করা হবে। খবরের ভিত্তিতে রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের গিতালগছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আসামী হাসিবুলকে আটক করে। এসময় তার হাতে থাকা একটি ব্যাগের ভিতর খবরের কাগজে মুড়ানো কষ্টি পাথর জব্দ করা হয়। পরে কষ্টি পাথরের ৭৬৫ গ্রাম ওজন পাওয়া যায়। এর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে দুই লাখ টাকা। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আসামীকে আটক ও কষ্টিপাথর জব্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Post Views: 528

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত