Print

Broadcasting News Corporation

দেবীগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১২, ২০২২ , ১১:২০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১২, ২০২২, ১১:২০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম নাসির হোসেন (২০)। সে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের চর সোনাপোতা এলাকার আব্দুল হাকির ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন। বুধবার (১২ অক্টোবর) বিকেলে দেবীগঞ্জ উপজেলা সদরের নর্থ স্টার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যায় গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নাসির দেবীগঞ্জ বাজারের বিজয় চত্বরে এক মোটরসাইকেল সার্ভিসিং দোকানে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। একজন গ্রাহক মোটরসাইকেল সার্ভিসিং করার জন্য নাসিরের কাছে মোটরসাইকেল দেয়। সার্ভিস শেষে নাসির মোটরসাইকেলটি ট্রায়াল দিতে নিয়ে যায়। একসময় ট্রায়াল শেষে দোকানে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝাই ট্রাকের সাথে তার সংঘর্ষ বাধে। এতে সে গুরুত্বর আহত হলে দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুরে নেয়া হয়। এদিকে রংপুর মেডিকেলে পোঁছা মাত্রই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 543

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত