Print

Broadcasting News Corporation

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২২ , ১১:০৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৪, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আমজাদ হোসেন বিশ্বাস নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল আমজাদ হোসেনের। বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় এ ঘটনার সূত্রপাত হয়। তখন চাচাতো ভাই মনোয়ার হোসেনের সাথে গোলমালের একপর্যায়ে মনোয়ার তার কিছু লোকজনের সাথে আমজাদের উপর চড়াও হয়। এ সময়, তাকে একাধিকবার লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। একপর্যায়ে পরিবারের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মনোয়ারসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে আহত আমজাদকে শৈলকুপা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেরে কর্তব্যরত চিকিৎসক তাকে রেফার্ড করে। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলার খালকুলা গ্রামের আমজাদ হোসেন বিশ্বাসের সাথে বাড়ির জমি নিয়ে চাচাতো ভাই মনোয়ারের সাথে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মনোয়ারসহ কয়েকজন আমজাদ হোসেনের মাথায় রড দিয়ে আঘাত করে। সেসময় গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয়।

Post Views: 666

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত