Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২২ , ৮:৪৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৬, ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে ১৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত শনিবার (১৫ অক্টোবর) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে, চাউলের দোকান ৮টি, মুদি দোকান ৬টি, আলু আড়ত ১টি, বিরিয়ানি দোকান ১টিসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) রাত ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে বাজারের নৈশ প্রহরীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন। চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ৩ টি ইউনিটকে ফেরত পাঠানো হয়েছে। ১ টি ইউনিট এখনো কাজ করছে। কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Post Views: 544

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত