Print

Broadcasting News Corporation

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর আয়োজনে মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২২ , ১০:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর জেলা শাখার কার্যালয়ে ৩ দিনব্যাপী আলোচনা সভা ও খেলাধুলার সরঞ্জাম সামগ্রী বিতরণী অনুষ্ঠান শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, ১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পার্থ সারথি পাল এডভোকেট (এপিপি) এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌর আওয়ামী লীগ সিনিয়র সদস্য, মুক্তিযোদ্ধা প্রজন্ম-লীগ জেলা শাখার সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার প্রতিষ্ঠাকালীন যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সাংবাদিক মোঃ দুরুদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক রুয়েল আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক ফজল বকত আনছারী, সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, অর্থ সম্পাদক বাবুল দেব, মৌলভীবাজার থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মোঃ জুনেদ আহমদ এডভোকেট (সহ-এপিপি), সাধারণ সম্পাদক সজীব পাল (এডভোকেট), সহ জেলার বিভিন্ন ওয়ার্ডে নেতৃবৃন্দ।

Post Views: 649

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত