Print

Broadcasting News Corporation

ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার কাজ করছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২২ , ৬:১৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইন্টারনেট ও টেলিযোগাযোগ-খাতের বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন। এখাতের সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে আমরা এসএমপিসহ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করছি। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর। মালয়েশিয়া-ভিত্তিক ই-ডটকো গ্রুপের সিইও মোহাম্মদ আদলান আহমদ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। সাক্ষাতকালে তাঁরা মোবাইল টাওয়ার সম্প্রসারণসহ টেলিযোযোগখাতের অবকাঠামো সংক্রান্ত বিষয়াদি নিয়েও মতবিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ইন্টারনেটসহ দেশের টেলিযোগাযোগখাতের টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার যুগান্তকারি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে উল্লেখ করে বলেন, টেলিযোগাযোগখাত বিনিয়োগের জন‌্য একটি অত‌্যন্ত লাভজনক খাত। বিনিয়োগের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো গড়ে তুলতে ইডটকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আশাবাদ ব‌্যক্ত করে বলেন, ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার মালিকানাধীন কোম্পানি ইডটকো্ মোবাইল টাওয়ার নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অতীতের মতো আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে। এ ব‌্যাপারে সম্ভাব‌্য সব ধরণের সহযোগিতা প্রদানে মন্ত্রী আদলান আহমদকে আশ্বস্ত করেন।

Post Views: 714

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত