ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর পক্ষ হতে অরিগন ন্যাশনাল গার্ড এর ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল গত ১৮ অক্টোবর ২০২২ হতে ২০ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু-তে একটি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ অনুষ্ঠানে যোগদান করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ২১ জন সদস্য অংশগ্রহণ করেন। ৩ দিনের এই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ অনুষ্ঠানটি আয়োজনের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পারিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা। উল্লেখ্য যে, এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী সদস্যগণ নিজ নিজ দেশের বিমান বাহিনী সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জ্ঞান আদান-প্রদান এবং তৎসম্পর্কিত বিভিন্ন বিষয়ে নিয়ে পর্যালোচনা করেন। বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে উড্ডয়ন, বিমান রক্ষণাবেক্ষণ, এয়ার ফিল্ড নিরাপত্তা ও পরিচালন, উড্ডয়ন নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। ০৩ দিনের সফল আলোচনা শেষে দ্বিপাক্ষিক বিষয় উল্লেখিত কর্মসূচি অনুষ্ঠানটি ২০ অক্টোবর ২০২২ তারিখে দুপুর ১৩৩০ ঘটিকায় সমাপ্ত হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত