Print

Broadcasting News Corporation

হাত ধোয়ার চর্চা বাড়াতে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় সরকার মন্ত্রীর আহ্বান

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২২ , ৮:৪৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, হাত ধোয়ার চর্চা বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি সকলকে একসাথে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমে অংশগ্রহণ করা দরকার। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত হাত ধোয়ার চর্চা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, এডিস মশা মোকাবিলা করতেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন, এজন্য শুরু থেকেই নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় ডেঙ্গু পরিস্থিতির উন্নতি করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুল রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 482

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত