Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের আটোয়ারীতে ট্রাক থেকে পড়ে শ্রমিক নিহত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২২ , ৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক থেকে পড়ে বাবলু (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজার ও কলেজ মোড় এলাকার মাঝামাঝিতে এ দুর্ঘটনা ঘটে। , নিহত বাবলু মির্জাপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে ৷ পেশায় তিনি একজন লোড-আনলোড শ্রমিক (লেবার)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরগঞ্জ বাজার ও কলেজ মোড় এলাকার মাঝামাঝি এলাকায় একটি সিমেন্টের বস্তা বোঝাই ট্রাক থেকে বস্তা নামাতে যায় বাবলু। একসময় সে ট্রাকের উপরে উঠে দড়ি খুলতে গিয়ে অসাবধানবসত পড়ে যায়। এতে নিচে থাকা একটি দেয়ালে মাথা লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয় দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে বাবলুর মৃত্যু হয়। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 586

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত