Print

Broadcasting News Corporation

বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে সারা বিশ্বে স্বীকৃত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২২ , ৬:২৬ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২২, ৬:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
আবুল হাসানাত আবদুল্লাহ্, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, ‍‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ এ দর্শন ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগণের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও দুর্যোগজনিত ক্ষয়-ক্ষতি মোকাবিলায় সমন্বিত কর্মসূচি গ্রহণ করেছে। দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়-ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করার মাধ্যমে বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। আবুল হাসানাত আবদুল্লাহ্ বুধবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি নিয়ে করণীয় বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, সরকারের ব্যাপক তৎপরতা ও নিবিড় মনিটরিংয়ের এর কারণে বরিশাল জেলায় জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে। মানুষের জীবন-জীবিকা স্বাভাবিক হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিগত দুই বছরে আশ্রয়ন প্রকল্পে দুর্যোগ সহনীয় ঘর পেয়েছে বরিশালসহ উপকূলীয় ১৯টি জেলার ৪ লাখ মানুষ। এসব ঘর পাওয়া ৪ লাখ মানুষের আশ্রয় কেন্দ্রে যেতে হয়নি এবং তারা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সময় নিজ নিজ বাসস্থানে নিরাপদে ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় প্রশাসনকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে দুর্গত মানুষের পাশে থাকার জন্য নির্দেশ দেন এবং এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

Post Views: 584

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত