Print

Broadcasting News Corporation

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ধামইরহাটে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২২ , ৫:০৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ৫:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে ওসি মোজাম্মেল হক কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভায় পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল গনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদর হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, ওসমান গনি, ইসমাইল হোসেন মোস্তাক, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হাকিম, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, আলতাব হোসেন, কাউন্সিলর জেসমিন সুলতানা কানন, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, আদিবাসী নারী নেত্রী ডলি দাসসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

Post Views: 558

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত