Print

Broadcasting News Corporation

হরিণ শিকারী চক্রের ৬জনকে আটক করেছে কোস্টগার্ড

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২২ , ৯:০২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২২, ৯:০২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর হাতিয়া থেকে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের ৬জনকে আটক করেছে কোস্টগার্ড। আটককৃতরা হলেন, ভোলা জেলার অন্তর্গত মনপুরার এলাকার রিয়াজ(২৬), ফিরোজ(২৫), জুলফিকার (২৩), মজনু(৩০), মান্নান(৩২) এবং দুলাল(২২)। রবিবার(৩০ অক্টোবর) বিকালে হাতিয়ার মানিক চর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। কোস্ট গার্ড বিসিজি স্টেশন, হাতিয়ার স্টেশন কমান্ডার বাবুল আকতার সিপিও আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হরিণ শিকার করা অবস্থায় হরিণ শিকারী চক্রের প্রধান রিয়াজ ও তার ৫ সহযোগীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জবাই-কৃত হরিণ, হরিণের চামড়া, হরিণ শিকারের ফাঁদ ও ২টি চাকু জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।

Post Views: 606

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত