Print

Broadcasting News Corporation

নোয়াখালীর সেনবাগে দেশীয় অস্ত্র জব্দ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২২ , ৫:১০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২২, ৫:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র জব্দ করেছে। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ৫টি রাম দা, ৫টি লোহার রড, ৫টি স্টিলের পাইপ, ৩টি চাপাতি, ১০টি কাঠের লাঠি, ১টি ছোরা এবং ১টি হকিস্টিক। রবিবার দিনগত রাতে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্রগুলি জব্দ করা হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের নিয়মিত টহলর সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ চ্যালেঞ্জ করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে দেশীয় অস্ত্রগুলি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত-পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post Views: 562

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত