Print

Broadcasting News Corporation

গফরগাঁওয়ে নিখোঁজের দুইদিন পর ধানক্ষেতে থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২২ , ৬:৫২ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
অটো রিকশা চালক নাসির উদ্দিন।

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের দুইদিন পর পাগলা থানা এলাকার খুরশীদমহল ব্রিজের পাশে ধানক্ষেতে থেকে গলায় গামছা পেঁচানো অটো রিকশা চালক নাসির উদ্দিন (৪৪)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোরিকশা চালক নাসির উদ্দিন গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর আগে সোমবার সকালে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল সেতুর পূর্ব পাশে ধানক্ষেতে গলায় গামছা পেঁচানো তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। থানার জিডি সূত্রে জানা যায়, শনিবার (২৯ অক্টোবর) আসর নামাজের পর নাছির উদ্দিন তাদের অটোগাড়ি নিয়ে তেঁতুলিয়ার বাড়ি থেকে বের হয়। রাত গভীর হয়ে গেলেও নাছির বাড়িতে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় পরে থানায় এ নিয়ে জিডি করেন। এদিকে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম (৩৪) জানান, নাসির উদ্দিন গত শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে গত রবিবার (৩০ সেপ্টেম্বর) নাসিরের ভাই নূরুল আমিন গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরী করে।সোমবার সকালে গফরগাঁও-হোসেনপুর সড়কের খুরশীদ মহল ব্রিজের নীচে গলায় গামছা পেঁচানো লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পাগলা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশটি এসে উদ্ধার করে। উদ্ধারকালে লাশের গলায় গামছা পেঁচানো ছিল এবং লাশটি প্রায় অর্ধগলিত হয়ে যাওয়ায় গন্ধ ছড়াচ্ছিল। নিহতের ভাই জালাল উদ্দিন (৫০) জানায়, তারা যখন বিভিন্ন জায়গায় নাসিরের খোঁজ করছিল তখন খবর পাই খুরশিদমহল ব্রিজের পাশে ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। পরবর্তীতে আমি সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করি। তবে নাসির উদ্দিনের অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজনের ধারণা, নাসির উদ্দিনকে খুন করে ছিনতাইকারীর দল অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহতের ভাই নূরুল আমিন জিডি করার পর আমরা বিভিন্ন জায়গায় সন্ধান করছিলাম। নিহতের মোবাইলও বন্ধ পাওয়া যায়। পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান জানান, নিহত নাসির উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Views: 596

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত