Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২২ , ৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৪, ২০২২, ৫:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ে বাইক-ট্যুর শেষে ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম রাসেল (২৬)। রাসেল ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকার বাসিন্দা। একই দুর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী মিলন (২৬)। শুক্রবার (৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সদরের চার মাইল নামক এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ায় বাইক-ট্যুরে আসে রাসেল। কাঞ্চনজঙ্ঘা দেখে ও ঘোরা শেষে নিজ বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল যোগে ফেরার পথে পঞ্চগড়ের চার মাইল এলাকায় পৌছালে তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় রাসেল। এসময় স্থানীয়দের সহায়তায় আহত মিলনকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর পরেই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 497

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত