Print

Broadcasting News Corporation

কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরা হলো না ঠাকুরগাঁওয়ের রাসেলের

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৪, ২০২২ , ৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৪, ২০২২, ৬:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

বিধান দাস, নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে ভোরবেলায় তেঁতুলিয়া পৌঁছে গিয়েছিল ঠাকুরগাঁওয়ের রাসেল (৩০)। হয়তো কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে মুগ্ধও হয়েছিলেন সে। উপভোগও করেছিলেন তার নয়নাভিরাম শুভ্রতা। পরে বাড়ি ফেরার পালা। বাড়ি উদ্দেশ্যে রওনাও দিল। কিন্তু পথে ঘাতক ট্রাক কেড়ে নিল রাসেলের প্রাণ। দুর্ঘটনাটি শুক্রবার(৪ নভেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘটে।
নিহত রাসেল ঠাকুরগাঁও শহরের দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত-মজিবর রহমান এর ছেলে। এসময় গুরুতর আহত হয়েছে তার সাথে থাকা মিলন নামের আরেক যুবক। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল ও মিলন শুক্রবার সকালে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁও ফিরার পথে পঞ্চগড় সদর উপজেলার চারমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেঁতুলিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাসেলের।আহত হয় মিলন। পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.দুলাল উদ্দিন মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 541

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত