Print

Broadcasting News Corporation

নিখোঁজের ৫ দিন পর শৈলকুপায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৫, ২০২২ , ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৫, ২০২২, ৪:২৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নিখোঁজের ৫ দিন পর ঝিনাইদহের শৈলকুপায় ধানক্ষেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হৃদয় হোসেন বিশ্বাস (১৯)। সে জাঙ্গালীয়া গ্রামের তোতা বিশ্বাসের ছেলে। গত ৫ দিন সে নিখোঁজ ছিলো। শনিবার দুপুরে কাঁচেরকোল গ্রামের বিলের মাঠের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাচেঁরকোল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আকতার জানান, ধানক্ষেতের ভিতরে অর্ধ-গলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। গত ৫ দিন মা-বাবার সাথে রাগারাগি করে বাড়ি বের হয় হৃদয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে।
শৈলকুপায় থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Post Views: 493

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত