Print

Broadcasting News Corporation

পারিবারিক কলহের জেরে সুবর্ণচরে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২২ , ৩:১৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২২, ৩:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী। নিহত পাখি রানী দাস (২০) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ির শংকর দাসের স্ত্রী। রবিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, পারিবারিক কলহের জের ধরে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করত। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। এরপর রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ স্বামীর উপর অভিমান করে বসত ঘরে আড়ার সঙ্গে নিজের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

Post Views: 551

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত