Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২২ , ৩:২৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২২, ৩:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সদর উপজেলায় কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম শহীদ উল্লাহ মাঝি (৫৫)। সে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকার মুসলিম মাস্টারের মৃত আমিন উল্লাহর ছেলে। রবিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ির পেছনের জমিতে যান শহীদ উল্লাহ। সেখানে লিকেজ বিদ্যুতের তার শহীদ উল্লাহর শরীরে লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে থাকে। স্থানীয়দের ভাষ্যমতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Post Views: 555

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত