Print

Broadcasting News Corporation

প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভেড়া পালন ভূমিকা রাখবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২২ , ৪:০৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২২, ৪:০৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নওগাঁ, নিয়ামতপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ভেড়া পালন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের স্বাবলম্বী হতে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার নওগাঁর নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খাদ্যমন্ত্রী বলেন, সকলের জন্য পর্যাপ্ত নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয় পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে কৃষকদের মনোযোগী হতে হবে। দেশে সারের অভাব নেই- পর্যাপ্ত মজুত আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সার আমদানিতে ৪৮ হাজার কোটি টাকা ভরতুকি দিচ্ছে। এসময় জনগণকে দেশের উন্নয়নে সরকারের পাশে থাকার আহ্বান জানান মন্ত্রী। নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার মো: মহির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডা. মো: ইয়ামিন আলী। পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০০ পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন।

Post Views: 526

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত