Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে ৬দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২২ , ৮:০৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শিবগঞ্জে ৬দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে ফিতা কেটে এই ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং মুক্তিযুদ্ধের উপর রচিত বেশকিছু বই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উপহার দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কথা দিয়েছেন সোমবারের মধ্যে তারা প্রত্যেকে নিজের উপহারের বইটি পড়ে শেষ করবে এবং শিক্ষণীয় বিষয়টি জানাবে। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক ও সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Post Views: 569

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত