Print

Broadcasting News Corporation

এনসিটিবিতে ব্রেইল সেন্টার স্থাপন করার উদ্যোগ নেয়া হবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২২ , ৭:৪৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবিতে ব্রেইল সেন্টার স্থাপন করার উদ্যোগ নেয়া হবে। সোমবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র-কৃষ্টির আয়োজনে প্রমিত বাংলা ব্রেইল নির্দেশিকার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, অঙ্ক ও বিজ্ঞান শিক্ষায় এখনো ব্রেইল সিস্টেমে কিছু সমস্যা রয়ে গেছে। সরকার এই সমস্যা সমাধানে চেষ্টা করবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণিতে গ্রুপভিত্তিক বিভাজন থাকবে না। সে ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের অবশ্যই অঙ্ক ও বিজ্ঞান পড়তে হবে। তিনি আরো বলেন, আমরা সকলেই হয়তো কোনো না কোনো কাজ করতে পারি না। শুধু যারা দেখতে পায় না তাদেরকে আমরা অন্য দৃষ্টিতে দেখি, যা মোটেই কাম্য নয়। কৃষ্টির সভাপতি সাবরিনা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম, ব্রেইল বিশেষজ্ঞ এবং বিশেষ ও সমন্বিত শিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দ। ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, প্রতিবন্ধীদের করুণা করার প্রয়োজন নেই। তাদের সুযোগ দিলেই তারা অনেক দূর এগিয়ে যাবে।

Post Views: 578

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত