Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে বাবা মাকে মারধর করে মেয়েকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২২ , ৫:১৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২২, ৫:১৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে বাবা-মাকে মারধর করে বাহিরে আটক রেখে মেয়েকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে। এসময় ধর্ষণকারীরা ওই বাড়িতে হামলা-ভাঙচুর ও লুট চালিয়েছে। পরে হেল্প লাইন ৯৯৯ এ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম চর মজিদ এলাকার আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরী ও তার মা বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানায়, স্থানীয় হোসেন বাহিনীর ২০-২৫জন সন্ত্রাসী রাত আনুমানিক ১১টার দিকে তাদের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং লুটপাট চালায়। এ সময় গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বাহির করে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা তার মেয়েকে ৩জন ধরে রাখে এবং দুইজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাতে ধর্ষিতা কিশোরী আত্মহত্যা করারও চেষ্টা করে। পরে ৯৯৯ ফোন দিলে চরজব্বার থানার পুলিশ গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে। পরে ধর্ষিতাসহ তার বাবা-মাকে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সোমবার সকালে ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য ওই কিশোরীকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানায়, ভিকটিম কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ওসির দায়িত্বে থাকা চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানায়, রাতে অভিযোগ পাওয়ার পরপরেই পুলিশ ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

Post Views: 527

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত