Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ১জন আটক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২২ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২২, ৫:২৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং গাঁজাসহ এক একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম আক্তার হোসেন (২২)। সে উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডরে আক্তার সোবাহানের বাড়ির সাখাওয়াত হোসেনের ছেলে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১১ নং দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গোপন সংবা‌দের ভিত্তিতে বেগমগঞ্জ ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি দল লক্ষ্মীনারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দেশীয় দেশীয় তৈরি ধারালো ৩টি লম্বা কিরিচ, ৪টি লম্বা ছোরা, ২টি চাপাতি, ১টি লোহার রড, ১টি এসএস লম্বা ফাইভ, ১টি প্লাস, ১টি হকিস্টিক, ১টি হাতল যুক্ত ছাতার পাইপ, ১টি ওজন পরিমাপ করার যন্ত্র, ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক তরুণকে গ্রেফতার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Post Views: 525

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত