Print

Broadcasting News Corporation

সোনামসজিদ সীমান্ত থেকে বিদেশী মদ এবং গাঁজা জব্দ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৮, ২০২২ , ৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৮, ২০২২, ৫:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর নামক স্থানে থেকে মালিকবিহীন ৩৩ বোতল বিদেশী মদ ও বালিয়াদিঘী নামক স্থানে থেকে মালিকবিহীন ২ কেজি গাঁজা জব্দ করেছে ৫৯বিজিবির পৃথক ২টি টহল দল। ৫৯বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজস্ব তথ্যের ভিত্তিতে সোমবার (০৭ নভেম্বর ২০২২) রাত সোয়া ১১টার সময় সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ লাভলু খান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৩ বোতল বিদেশী মদ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত বিদেশী মদের দাম প্রায় ঊনপঞ্চাশ হাজার টাকা। সোমবার অপর এক অভিযানে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ লাভলু খান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১১-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ০২ কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত গাঁজার দাম প্রায় সাত হাজার টাকা। জব্দকৃত বিদেশী মদ ও গাঁজা এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।
এ বিষয়ে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

Post Views: 439

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত