
মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে ডা. সাইফ জামান আনন্দকে সভাপতি এবং মো. আতিকুজ্জামান আশিককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (০৭ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী সংসদ এই কমিটির অনুমোদন দেয়। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির অনুমোদন দেয়ার তথ্য জানিয়েছে। একই বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ আলী, মো. সাব্বির হোসেন ও শফিউল ইসলাম স্বজনকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে গত ৩১ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এসময় সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ১৫ জন ছাত্রলীগ কর্মী তাদের জীবন বৃত্তান্ত জমা দেন।
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ এর আগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামান আশিক এর আগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, উপ গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত