Print

Broadcasting News Corporation

সৌর বিদ্যুৎ উৎপাদনে বুয়েট ও জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২২ , ৮:৩৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২২, ৮:৩৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বুধবার সৌর বিদ্যুৎ উৎপাদনে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুয়েট মিলনায়তনে বুয়েটের পক্ষে উপাচার্য সত্য প্রসাদ মজুমদার এবং জেনেক্স ইনফ্রাস্ট্রাকচারের পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর তানজিদুল আলম এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সময় উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে, পাশাপাশি পরিবেশ দূষণ কমে যাবে। এই চুক্তি অনুযায়ী বুয়েটের ২৪ টি বিল্ডিংয়ের ৩ লাখ স্কয়ার ফিট ছাদে সোলার প্যানেল স্থাপন করবে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার। এই প্যানেলগুলো থেকে বছরে ৪৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এই বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে সরবরাহ করা হবে। বুয়েট বিদ্যুৎ পাবে সাশ্রয়ী রেটে। এতে বুয়েটের বছরে ৬০ লাখ টাকা সাশ্রয় হবে।

Post Views: 521

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত