Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২২ , ৫:৩৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ৫:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়’ ২০২২-২০২৩ অর্থবছরে বিনামূল্যে গম, ভুট্টা, মুগ, মসুর, চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা। সদর উপজেলার ১৪টি ইউনিয়নে এই প্রণোদনার আওতায় বিনামূল্যে ৮ হাজার ১’শ কৃষকের মাঝে গম ২০ কেজি, ভুট্টা ২ কেজি, সরিষা ১ কেজি, ১০ কেজি চিনাবাদাম বীজ, শীতকালীন পেঁয়াজ ১ কেজি, ৫ কেজি মুগ, ৫ কেজি মসুর বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

Post Views: 601

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত