Print

Broadcasting News Corporation

সিনারশিয়া ২২ উদযাপন করেছে এমআইএসটি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২২ , ৬:০৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ৬:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মিরপুর সেনানিবাসস্থ মিলিটারী ইন্সটিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) তে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক বৃহস্পতিবার (১০-১১-২০২২) ‘‘সিনারশিয়া ২২’’ শিরোনামে সিভিল ইঞ্জিনিয়ারিং দিবস (সিই-ডে) উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ ওয়াহিদ-উজ-জামান, বিএসপি, এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টিই উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপনের প্রারম্ভে ‘‘পদ্মা বহুমুখী সেতুর ডিজাইন ও নির্মাণ কালীন চ্যালেঞ্জসমূহ’’ শিরোনামে আয়োজিত সেমিনারে স্বনামধন্য প্রকৌশলী ও শিক্ষাবিদ প্রফেসর ডঃ শামিম জেড বসুনিয়া তাঁর মূল্যবান অভিজ্ঞতাসমূহ এমআইএসটিতে অধ্যয়নরত ভবিষ্যত সিভিল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের সামনে উপস্থাপন করেন। এছাড়াও, দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ট্রাস চ্যালেঞ্জ, ক্যাড কম্পিটিশন, পোস্টার প্রদর্শনী, প্রজেক্ট শোকেসিং, মেকানিকস অলিম্পিয়াড ইত্যাদি প্রতিযোগিতায় এমআইএসটিসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক প্রতিযোগী দল বিপুল উৎসাহ ও উদ্দীপনা সহকারে অংশগ্রহণ করে। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।

Post Views: 447

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত