Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২২ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে উম্মে সালমা (২২) নামে এক বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের নামো কয়লাদিয়াড় গ্রামের নিজ শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারী হলেন, ওই গ্রামের বদিউরের ছেলে বিজিবি সদস্য রনির স্ত্রী। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নামো কয়লাদিয়াড় গ্রামের নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগ, প্রেম করে বিয়ে করেন রনি। এরপর ছেলের পরিবার ও বিজিবি সদস্য রনি যৌতুকের জন্য সালমাকে নির্যাতন করতে থাকেন। এক পর্যায়ে ছেলের পরিবার ৫ লাখ টাকা যৌতুক দাবি করলে টাকা দিতে না পারায় উম্মে সালমাকে মেরে ফেলা হয়েছে দাবি মেয়ের পরিবারের। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন মেয়ের মা। যদিও মেয়ের পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন বিজিবি সদস্য রনি ও তার পরিবার। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Post Views: 424

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত