Print

Broadcasting News Corporation

যুবদলের কমিটি বাতিলের দাবিতে নোয়াখালীতে ঝাড়ু মিছিল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২২ , ৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০২২, ৮:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে কাজী মফিজ গ্রুপ অনুসারী পদ বঞ্চিত যুবদলের একাংশের নেতাকর্মীরা।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমির মুন্সির হাট বাজারে তারা এ কর্মসূচি পালন করে। সেনবাগ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন নেতৃত্বে ঝাড়ু মিছিলটি ছমির মুন্সিরহাট লায়ন জাহাঙ্গীর আলম মানিক কমপ্লেক্সে সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে ফের মার্কেটের সামনে এসে প্রতিবাদ সভা করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,সেনবাগ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন সুমন, সভায় থেকে অবিলম্বে ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে মামলা হামলার শিকার ত্যাগী নেতাদের দিয়ে কমিটি ঘোষণার দাবি জানায়। বৃহস্পতিবার জেলা কমিটি উপজেলার ৯টি ইউপি যুবদলের কমিটির ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে করে নিলে জেলা কমিটির নির্দেশে ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউপির কমিটির কিছু সদস্য রদবদল করে করে বৃহস্পতিবার ফের কমিটি অনুমোদন দেওয়া হয়। সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল বলেন, গত ১১ আগস্ট সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়নে একযোগে যুবদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।এরপর বিভিন্ন আপত্তির কারণে জেলা যুবদল একই দিন যুবদলের কমিটির স্থগিত করে। যুবদল একটি বিশাল দল এখানে নেতা অনেক সকলকে তো পদ দেওয়া সম্ভব নয়। তাই পদ বঞ্চিতরা ওই ঘটনা ঘটাতে পারে বলে জানান।

Post Views: 563

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত