Print

Broadcasting News Corporation

শীতের উপহার পেয়ে খুশি ৭ শতাধিক গরীব ও শীতার্ত মানুষ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১২, ২০২২ , ৬:০৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১২, ২০২২, ৬:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গরীব অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতের উপহার হিসাবে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বেগম খালেদা জিয়া বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এম এস ভূঁইয়া এন্টারপ্রাইজ এর উদ্যোগে সাত শতাধিক গরীব ও শীতার্ত মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ শীত বস্ত্র তুলে দেন এম এস ভূঁইয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান আসাদুজ্জামান সোকেন ভূঁইয়া, তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়া দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি রেজাউল করিম শাহীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ভজনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মকবুল হোসেন বাঙালি ও পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ও দেবনাগড় ইউনিয়নের সাত শতাধিক গরীব, অসহায় ও শীতার্ত মানুষদের মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে কম্বল তুলে দেন অতিথিরা।

Post Views: 593

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত