Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২২ , ৫:৫৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২২, ৫:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আজমাইল নামে এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের বোচাগছ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আজমাইল বোচাগছ গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সূত্রে জানা যায়, শিশুটির পরিবারের লোকেরা বাড়ি থেকে কিছুদূরে থাকা একটি পুকুরে মাছ ধরতে যায়। এদিকে পাশে থাকা আরেকটি পুকুরের পাশে শিশুটি খেলা করছিলো। খেলার ছলে পুকুরের পানিতে পড়ে যায় সসে। বেশ কিছুক্ষণ পর শিশুটির বাবা পুকুর থেকে উপরে উঠলে পাশের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকি হাসপাতালে ছুটে যান। এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Post Views: 519

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত