Print

Broadcasting News Corporation

দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার এবং বেসিসকে সমন্বিত উদ্যোগে কাজ করতে হবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২২ , ৬:১৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২২, ৬:১৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের চ‌্যালেঞ্জ মোকাবিলায় মানব সম্পদ অপরিহার্য। লাগসই দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার এবং বেসিসকে সমন্বিত উদ‌্যোগে কাজ করতে হবে। তিনি সরকার, ইন্ডাস্ট্রিজ,একাডেমিয়া এবং সংশ্লিষ্ট ট্রেডবডিসমূহকে উপযোগী মানবসম্পদ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বেসিসকে তার মানবসম্পদ নিজেকেই তৈরি করতে হবে। মন্ত্রী শনিবার ঢাকার এক হোটেলে বেসিস কর্তৃক প্রকাশিত স্মার্ট বাংলাদেশ শীর্ষক মাসিক ম‌্যাগাজিনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বেসিস-এর সাবেক সভাপতি মোস্তাফা জব্বারসহ বেসিস-এর সাবেক সভাপতি সারোয়ার আলম ও হাবিবুল্লাহ এন করিম এবং সাবেক মহাসচিব আতিক ই রাব্বানী প্রমূখ বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের সফটওয়‌্যার শিল্প বিকাশে বেসিস-এর ভূমিকা তুলে ধরে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা লড়াই করেছি। ২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের লড়াইয়ের অগ্রসেনানী আমরাই। ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নে বেসিসকে আগামী দিনগুলোতে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি সফটওয়‌্যারকে মেধাসম্পদ উল্লেখ করে বলেন, এই সম্পদ কপিরাইটের মাধ‌্যমে সংরক্ষণ করা অপরিহার্য, এর প‌্যাটেন্টও করা যায়। তিনি বলেন, অতীতের তিনটি শিল্প বিপ্লবের উদ্ভাবনের ক্ষেত্রে ইউরোপ আমেরিকা নেতৃত্ব দিয়েছে। এই বিষয়ে বিশ্ব মেধাস্বত্ব সংস্থার ২০১৮ সালের একটি পরিসংখ‌্যান তুলে ধরেন তিনি। সে বছর গোটা ইউরোপ ও আমেরিকার প‌্যাটেন্ট নিবন্ধনের জন‌্য ৩ হাজারটি আবেদন করা হয়। একই বছর এশিয়ার একটি প্রতিষ্ঠান এককভাবেই ৫ হাজারটি আবেদন করে। মেধাসম্পদ চর্চা ও সুরক্ষার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

Post Views: 421

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত