Print

Broadcasting News Corporation

১৫ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী রেল সেবা সপ্তাহ পালিত হবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২২ , ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২২, ৬:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রতিকি চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী ১৫ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী রেলওয়ে সেবা সপ্তাহ পালন করবে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। এ সকল কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৫ নভেম্বর ঢাকা রেলওয়ে স্টেশনে এক আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক টাস্কফোর্স কমিটি গঠন-পূর্বক বিভিন্ন স্টেশন/ট্রেন পরিদর্শন করা, ঢাকা-চট্টগ্রাম রাজশাহী ও খুলনা রেলওয়ে স্টেশনে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মধ্যে ফুল, চকলেট, পানি বিতরণের ব্যবস্থা করা, যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে রেল সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।
এছাড়া গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা, বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে বিশেষ ব্লক চেকিং কার্যক্রম গ্রহণ করা, আরএনবি এবং জিআরপি কর্তৃক বিভিন্ন নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্ল্যাটফর্ম ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ট্রেনে সরবরাহকৃত খাবারের মান নিশ্চিতকরণ সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা, স্টেশন প্লাটফর্ম ও স্টেশনে অবস্থিত দোকানসমূহ এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা, রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশনসমূহে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, ট্রেনের গার্ড ও স্টেশন মাস্টারের নিকট রক্ষিত ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদানের ব্যবস্থা করা হবে।
এছাড়াও রেল সেবার মান উন্নয়নের লক্ষ্যে যাত্রীদের নিকট থেকে ফিডব্যাক সংক্রান্ত সার্ভে সরাসরি কোশ্চেন-ইয়ার এর মাধ্যমে এবং অনলাইনেও করা হবে।

Post Views: 480

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত