Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২২ , ৯:৩৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ এর সদস্যরা । এ সময় তার থেকে ১টি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড কার্তুজ ও ১টি ককটেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো.নজরুল ইসলাম জুয়েল (২৮) উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের রামাশ্বাপুর এলাকার ছোট শিব নারায়ণপুর গ্রামের মো.ফারুক হোসেনের ছেলে। সূত্রে জানা যায়, র‍্যাব-১১ সিপিসি-৩, নোয়াখালীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ১২ নভেম্বর রাতে জেলার বেগমগঞ্জের ৩নং জীরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের আব্দুল্ল্যাহ ব্রিক ফিল্ডের সংলগ্ন নোয়াখালী টু লক্ষ্মীপুর গামী মহাসড়কের অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী মো.নজরুল ইসলাম জুয়েল কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১টি দেশীয় ওয়ান শ্যুটারগান, ১টি কার্তুজ ও ১টি ককটেল উদ্ধার করা হয়। র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।র‍্যাব-১১ সিপিসি-৩ এর সন্ত্রাস বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ পূর্বক একটি বিশেষ অভিযান পরিচালনা
করে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post Views: 487

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত